মানব কল্যাণ, অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, উন্নততর জীবন ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষাই পারে জীবনের গতিপথের সার্বিক পরিবর্তন করতে। শিক্ষাকে উপজীব্য করে অনেক জাতিই বিশ্ব দরবারে প্রশংসিত ও প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব আজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। এই পরিবর্তনকে মানিয়ে নিতে আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে বর্তমান সরকারের 'রূপকল্প ২০২১' বাস্তবায়নের পর সবাইকে সমান তালে এগিয়ে যেতে হবে পরবর্তী লক্ষ্যে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনের যে সোপানে আমাদের যাত্রা শুরু হয়েছে তার সফল পরিসমাপ্তিতে আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ 'অনলাইনকার্যক্রম' সেই প্রচেষ্টাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের পথ চলা হোক দীপ্তিময়। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এ আমার প্রত্যাশা।
শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবানের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, সমসপুর দাখিল মাদরাসাতে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা ।
| শ্রেণী | শিফট | শাখা | ছাত্র | ছাত্রী | অন্যান্য | মোট |
|---|---|---|---|---|---|---|
| ৯ম শ্রেণী | সকাল | মাদ্রাসা | 17 | 28 | 0 | 45 |
| ৮ম শ্রেণী | সকাল | মাদ্রাসা | 28 | 32 | 0 | 60 |
| ৭ম শ্রেণী | সকাল | মাদ্রাসা | 35 | 27 | 0 | 62 |
| ৪র্থ শ্রেণী | সকাল | মাদ্রাসা | 12 | 8 | 0 | 20 |
| ৫ম শ্রেণী | সকাল | মাদ্রাসা | 10 | 10 | 0 | 20 |
| ৩য় শ্রেণী | সকাল | মাদ্রাসা | 17 | 8 | 0 | 25 |
| ২য় শ্রেণী | সকাল | মাদ্রাসা | 15 | 10 | 0 | 25 |
| ৬ষ্ঠ শ্রেণী | সকাল | মাদ্রাসা | 25 | 30 | 0 | 55 |
| ১ম শ্রেণী | সকাল | মাদ্রাসা | 13 | 9 | 0 | 25 |
| ১০ম শ্রেণী | সকাল | মাদ্রাসা | 22 | 12 | 0 | 34 |
| মোট শিক্ষার্থীর সংখ্যা | 371 | |||||